মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী খুনের অভিযোগ

1476438300264আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে হাজেরা বেগম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত হাজেরা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে পাইকপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জনক ছিলেন। ঘটনার পর থেকেই স্বামী নুরুল আমিন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, অটোরিকশা চালক নুরুল আমিন তার স্ত্রী সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কলেজপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে নুরুল আমিনের সঙ্গে হাজেরার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নুরুল আমিন হাজেরাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে সকালে নুরুল আমিন জেলা সদর হাসপাতালে হাজেরার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও  বলেন,  নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় নিহতের স্বামী নুরুল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের