বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ঘটনায় আরও দুই মামলা

14154611নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতের কোনো একসময়ে পুলিশ বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দুটি দায়ের করে। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তদন্তের মাধ্যমে আসামিদের নাম বেরিয়ে আসবে বলে এতে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার এএসপি মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত ৩০ অক্টোবরে প্রথম দফায় হামলার পর ৪ নভেম্বর দ্বিতীয় দফায় কয়েকটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবারে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে এ দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার এসআই সাধন কান্তি চৌধুরীকে। নতুন এ মামলা দুটি দায়েরর ফলে হামলার ঘটনায় মামলার সংখ্যা ৪ এ গিয়ে দাঁড়াল।

পবিত্র কাবা শরিফের অবমানার অভিযোগে ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মূর্তি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পর মন্দিরের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। ওই দুটি মামলায় আজ সোমবার পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে ৫৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ