,

ভয় কাটছে না : নিরাপদ স্থানে পাঠানো হচ্ছে কমবয়সী মেয়েদের

nasirnagar-1-550x310ডেস্ক রির্পোট : নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপরে দফায় দফায় হামলা ও সর্বশেষ অগ্নি সংযোগের ঘটনায় আতঙ্কিত সেখানকার হিন্দু অধিবাসীরা। সর্বশেষ শনিবার পুলিশি অভিযান ও ধড়পাকড়ের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে অগ্নিকা-ের ঘটনায় ভীত হয়ে নাসিরনগরের হিন্দুরা তাদের বাড়ির দলিল, গুরুত্বপূর্ণ কাগজ, নগদ টাকা, স্বর্ণালংকার নিরাপদে লুকিয়ে রাখছেন। এমনকি অনেক গ্রামবাসীই ভাবিষ্যত নিরাপত্তার কথা ভেবে বাড়ির কমবয়সী মেয়েদের দুরে কোথাও নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়ার কথা ভাবছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরনগরের এক হিন্দু অধিবাসী বিবিসি বাংলাকে বলেন, নাসিরনগরে আমরা যেভাবে থাকতাম সেখানে কে হিন্দু কে মুসলমান তা চিনতাম না। কিন্তু গত কয়েকদিনের ঘটনায় আমরা আসলে খুবই আতঙ্কিত। প্রথম দিনের তুলনায় গত শুক্রবারে রাতের অন্ধকারে অগ্নিকা-ের ঘটনায় আতঙ্ক আরো বেড়েছে। এতে বাড়ির কাগজপত্র, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ জিনিষ সরিয়ে ফেলা হচ্ছে। তাদের এখন একটাই ভয়, যদি কোনভাবে আবার আগুন দেওয়া হয় তবে গুরুত্বপূর্ণ সবকিছু পুড়ে যেতে পারে। অন্যদিকে স্বর্ণালঙ্কার লুট হয়ে যেতে পারে। এতে কেউ কেউ দুরের অত্মীয় স্বজনদের বাড়িতে সেগুলো পাঠানোর চেষ্টা করছে অথবা বাড়িতেই কোথাও নিরাপদ রাখতে চাচ্ছে।
তিনি বলেন, পুলিশের অভিযানে অনেককে গ্রেফতার করা হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে এলেও সবাই চিন্তা করছে ভবিষ্যত বিপর্যয়ের কথা। রাতের অন্ধকারে যে গুপ্তচরা হচ্ছে তাতে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে কতোটুকু নিরাপদ রাখতে পারবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
তিনি বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা আদৌ এই দেশে থাকতে পারবো কিনা! আমরা সবাইতো এই দেশকে নিজেদের দেশে মনে করি। দেশটাকে আমরা সবাই কী আমার দেশ, আমার সম্পদ, আমার মা ভাবতে পারিনা?
সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে