,

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার সরেজমিন রিপোর্ট ! (১১টি ভিডিও)

5a9a9c13ebd548465950bb01e7400c31-581c11d7a58f7-550x413গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয় যা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর ছড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর হামলা চালায় তারা।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে আবারও হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) গভীর রাতে ওই এলাকায় হিন্দুদের অন্তত ছয়টি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে হামলার এই ঘটনা ঘটে।
এদিকে, শুক্রবার (৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে। কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
তবে এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকের মাধ্যমে এই ৩ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- নাসিরনগর সদর ইউপি চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবুল হাসেম, একই উপজেলার চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুরুজ আলী এবং ঐ উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।










এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে