,

নাসিরনগরে আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন

bgb1447853596গত শনিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের উদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) থেকে সেখানে মোট দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর।
শুক্রবার রাতে পাঠানো ওই বার্তায় বিজিবি সদর দফতর জানায়, নাসিরনগরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর থেকে ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আজ থেকে সেখানে আরো এক প্লাটুন অর্থাৎ মোট দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

উল্লেখ্য, গত শনিবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে একটি পোস্ট দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

হিন্দু সম্প্রদায়ের উপর তাণ্ডব চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার তিন নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী। এছাড়া ঘটনা তদন্তে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিনকে আহ্বায়ক করে একটি দলীয় অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে