,

নাসিরনগরে হামলা : আওয়ামী লীগের তিন নেতা বহিষ্কার

brahmanbaria-lrg20161104225822নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিন নেতা হলেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ওই তিন নেতাকে বহিষ্কার করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে অভিযোগ হলো নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার আগে মিছিলে অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। ওই অভিযোগের প্রেক্ষিতেই জেলা আওয়ামী লীগ তাদেও সমায়িক বহিষ্কার করে। একইসঙ্গে তাদের সংশ্লিষ্টতা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে