বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলাকীদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

kaderনাসিরনগরে হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
শুক্রবার বিকালে রাজধানীর বনানী মডেল হাইস্কুলে গারোদের ওয়ানগালা উৎসবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে। হামলাকারী যেই হোক তাদের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি বিষয়কে কেন্দ্র করে গত রোববার নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেদিন হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হয়েছিলেন আওয়ামী লীগ কর্মী নুর আলম। তাঁর মাথায় তিনটি সেলাই লেগেছে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ তুন্নান, স্থানীয় সাংবাদিক আবদুল মজিদ, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার জামাল উদ্দিন আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আবুল হাশেম, সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শেখ আসমত আলীসহ আরও কয়েকজন সেদিন হামলাকারীদের প্রতিরোধের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত