,

নাসিরনগরে ফের হিন্দুপল্লীতে হামলা, আগুন

fireনিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ফের হিন্দুপল্লীতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে অন্তত পাঁচটি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে সংকরপাড়ার ২টি, বণিকপাড়ার ১, ঠাকুরপাড়ার ১টি ও পশ্চিমপাড়ার ১টি ঘর পুড়ে গেছে।

এদিকে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত রবিবার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননামূলক একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে নাসিরনগরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

তারা মন্দির, হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা ও ভাঙচুর করে।

এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ চরম আতংকে রয়েছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে