,

নাসিরনগরে হামলা : হেফাজতের জড়িত থাকার দাবি নাকোচ করলেন মন্ত্রী

full_-550x309ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনার বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, এই ঘটনার সঙ্গে হেফাজত জড়িত নয়। আর এদিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়কারী কমিটি দাবি এই হামলার সঙ্গে হেফাজত জড়িত।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আহলে সুন্নাত এ দাবি করলে দুপুরে ক্ষতিগ্রস্ত গৌরমন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী বলেন, বহিরাগতরা এ হামলা চালিয়েছে।
মন্ত্রী বলেন, এ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। প্যান্ট-শার্ট পরিহিত একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আহলে সুন্নাত সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এসইউএম আবদুস সামাদ বলেন, কওমি, হেফাজতে ইসলাম ও ওহাবিয়ায় বিশ্বাসী নেতা ও কর্মীরা ‘খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ নামে নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সশস্ত্র হামলা চালায়। হেফাজতের সদস্য ও উপজেলা চত্বরের ইমাম মোখলেসুর রহমান সরাসরি এ হামলায় জড়িত।
আহলে সুন্নাতের সদস্য সচিব মোসাহেব উদ্দিন বখতিয়ার দাবি করেন, ওইদিন শান্তিপূর্ণভাবে পুলিশি পাহাড়ায় র‌্যালি করছিলেন তারা। সেখানে উপজেলা চেয়ারম্যান, থানা আওয়ামী লীগ প্রেসিডেন্ট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এএসপির উপস্থিতির কথা জানান তিনি।
তিনি আরও বলেন, যখন হেফাজতের কর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দিরে হামলা চালায় ও লুটপাট শুরু করে তখন র‌্যালিতে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোনও কর্মীর কাছে অস্ত্র ছিল না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে