মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় তালা

2016-11-03_104907নিজস্ব প্রতিনিধি : রঈছুল মুফাসসিরিন শাইখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম (বড় হুজুর) প্রতিষ্ঠিত জামিয়া সিরাজিয়া দারুল উলুম  ভাদুঘর, ব্রাক্ষ্ণণবাড়িয়া মাদরাসার গেটে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা মাদরাসার গেটে কাবা শরিফের উপর মূর্তির ছবি বসানো একটি পোস্টারও সেঁটে দিয়েছে বলে জানা গেছে।

ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমি ভাদুঘর মাদরসার প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান সিরাজির সাথে কথা বলে জেনেছি যে, গতরাতে  ছাত্র-শিক্ষকরা ঘুমিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা মাদরাসার গেটে  তালা লাগিয়ে দেয়, এবং মাদরসার গেটে কাবা শরিফের উপর মূর্তির ছবি বসানো একটি পোস্টারও সেঁটে দিয়।

এলাকাবাসী জানতে পেরে মাদরাসা প্রাঙ্গণে সমবেত হন, এসময় উত্তজনা বৃদ্ধি পেলে মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা মনিরুজ্জামান সিরাজি শান্ত হবার অনুরোধ করেন এবং প্রশাসনকে অবগত করেন।

ব্রাক্ষ্ণণবাড়িয়ার জেলা ডিসি বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের সঙ্গে বৈঠকে ডেকেছেন জানিয়ে মাওলানা ইসলামাবাদী বলেন, আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে এবং শাস্তির আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের