মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামা পরিষদ নাসিরনগর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

fb_img_1478080223023

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কওমী ওলামা পরিষদ। পাশাপাশি এ ঘটনায় আলেম-ওলামাদের মিথ্যা মামলায় জড়িয়ে যেন হয়রানি না করা হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাসিরনগর উপজেলা নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরনগর উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. শামছুদ্দীন বলেন, পবিত্র কাবা শরীফ অবমাননার মাধ্যমে বিশ্বের কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দুঃসাহস না দেখতে পারে সেজন্য অভিযুক্ত রসরাজ দাসের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা সেদিন শান্তিপূর্ণ মিছিল শেষ করে নিজ নিজ স্থানে ফিরে যাচ্ছি, তখন জানতে পারলাম কিছু দুষ্কৃতিকারী হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয়, প্রতিমা এবং ঘরবাড়িতে আক্রমণ করে। এ ঘটনার দায়ভার আলেম-ওলামাদের উপর চাপানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, ইসলাম ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয়ে হামলা তো দূরের কথা ভিন্নধর্মের অনুসারীদের কটূক্তি করতেও নিষেধ করেছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমান-হিন্দুসহ অন্য ধর্মের অনুসারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যারাই নাসিরনগরের হামলার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নাসিরনগর উপজেলা কওমি ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের