,

আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

brahmanbaria-red-card-picনিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে দেড় হাজার শিক্ষার্থী। রোববার দুপুরে উপজেলার লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে করনিয় বিষয়ে এক কর্মশালায় এই লালকার্ড দেখিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আসাদুজ্জামান।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএন আবুল খায়ের, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, লালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, ছাত্র মো. সামসুর রহমান ও ছাত্রী অর্পা দাস অমি প্রমূখ। কর্মশালায় বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়ে আগামী দিনে এসকল কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিজ্ঞা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে