,

আখাউড়া ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

brahmanbaria_azampur-sm20161028211346নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের আউটারে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজমপুর রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বাল্লা লোকাল ট্রেনটি আজমপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, স্থানীয় রেলওয়ের মেরামতকারী দল ইতোমধ্যে ইঞ্জিন সরানোর কাজ শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে