,

সরাইলে ছেলেকে হাজতে দিলেন মা

graferসরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মাদক সেবন ও ব্যবসা ভয়ঙ্কর রুপ ধারন করছে। দিনদিন শুধূ মাদকের ভয়াল থাবা বিস্তৃতি লাভ করছে। ফলে উঠতি বয়সের যুবকরা বেপরোয়া হয়ে উঠছে। নেশার টাকা যোগাড় করতে তারা নানা অনৈতিক পথে চলছে। নিজের ঘরের জিনিষপত্র চুরি করছে। মা বাবাকে মারধর করার ঘটনা ঘটছে চারিদিকে। অনেক পিতা মাতা নেশাগ্রস্ত সন্তানে ভয়ে দিনরাত থাকেন তটস্থ। এমনই এক সন্তানের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পাকাশিমুল ইউনিয়নের জালাল মিয়ার স্ত্রী হেনা বেগম (৪২) তার ছেলে মোঃ ফয়সাল (১৮) কে জেল হাজতে পাঠিয়েছেন। গতকাল সন্ধ্যায় সরাইলের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ইউএনও’র কার্যালয় ও ফয়সালের পারিবারিক সূত্রে জানা যায়, ফয়সাল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য সম্প্রতি ফয়সাল গ্রামে চিসকা চুরি থেকে শুরু করে নানা অপকর্ম করে চলেছে। টাকার জন্য নিজের মা বাবাকেও নিয়মিত মারধর করছে। আর ভাংচুর করছে ঘরের মূল্যবান আসবাবপত্র। নেশা গ্রস্ত ছেলের যন্ত্রণা সইতে না পেরে বুধবার সন্ধ্যায় মা হেনা বেগম ফয়সালকে নিয়ে হাজির করেন ভ্রাম্যমান আদালতে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার আদালত ফয়সালকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে