মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রবাসী সহায়তা শাখা উদ্বোধন

img_0055পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছেন। তাদের সেবা ও পাশে থাকা আমাদের দায়িত্ব। প্রবাসীদের সেবার লক্ষেই দেশে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পরীক্ষামূলকভাবে প্রবাসী সহায়তা শাখা খোলা হয়েছে। এতে প্রবাসীদের নানাভাবে সেবা পাবে বলে আমি আশাবাদী। তিনি প্রবাসীদের সহায়তার ক্ষেত্রে সকলকে আন্তরিক ভূমিকা রাখার আহবান জানান।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পরীক্ষামূলকভাবে দেশের প্রথম প্রবাসী সহায়তা শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহাকারী পুলিশ সুপার (সদর) রাজন কুমার দাস। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিস্ট শিক্ষানুরাগী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন। সাংবাদিক আল আমীন শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রিয়াজউদ্দিন জামি,সৌদি আরবস্থ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি, চ্যানল আই প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন,রিয়াদস্থ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাইয়ূম, সৌদি আরব প্রবাসী ও আরটিভির প্রতিনিধি হানিছ সরকার উজ্জ্বল, মদীনা প্রবাসী এসএটিভির প্রতিনিধি আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত প্রবাসী শেখ আবুল কালাম আজাদ, আবুদাবী প্রবাসী হাজী আব্দুল হান্নান,ইটালী প্রবাসী ইফতেখার আহমেদ,সিঙ্গাপুর প্রবাসী মো¯তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি আন্তরিকতার জন্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। পুলিশ সুপার উপস্থিত সকল প্রবাসীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এ সহায়তা কেন্দ্রের সেবা নিশ্চিত করতে সমন্বয় সাধনের আহবান জানান। এ সময়ে প্রবাসীরা শুধু ব্রাহ্মণবাড়িয়া সদরে নয় বিভিন্ন উপজেলায় পুলিশের সহায়তা শাখা খোলার দাবী করেন। পুলিশ সুপার পর্যায়ক্রমে সকল থানায় এই শাখা খোলার আশ্বাস দেন।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের