ব্রাক্ষনবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ৪ দফা দাবীতে মানবন্ধন ও কর্মবিরতী চলছে
আমিরজাদা চৌধুরী : ব্রাক্ষনবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্সদের উদ্যোগে ৭২ ঘন্টার কর্মবিরতী শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ৪ দফা দাবীতে এ কর্মবিরতী চলছে । ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গনে কুমিল্লা- সিলেট মহাসড়কের পাশে মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্সরা অতিরিক্ত কাজের বোঝা , ছাটাই বন্ধ ও ,চাকুরী নিয়মিত করন সহ ৪ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক প্রায় ২ শতাধিক মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্স পদে কর্মরত রয়েছে। প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ৯ বছরের কর্মে নিয়োজিত থাকার মেয়াদ থাকলেও কিন্তু আকষ্মীকভাবে ২/৩ বছর পরপর পুরতন লোক ছাটাই করা হয়। এ ছাড়া কর্মস্থলে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী একজন মাঠ পর্যায়ে কর্মীর আনুমানিক ২ হাজার মিটার রিডিং চেক দিয়ে দায়িত্ব পালন করার কথা থাকলেও অতির্কিত ৪ থেকে ৫ হাজার মিটার রিডিং দেখাশোনা করতে হচ্ছে। এ সময় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিটার রিডার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধক্ষ্য মোঃ সালাউদ্দিন প্রমূখ। বক্তারা শ্রমিক ছাটাই ও হয়রানি বন্ধসহ চাকুরী স্থায়ী করণের দাবী জানান। তারা আরো জানান, দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে।











