,

সরাইলে ‘লাল কার্ড’ বিষয়ক কর্মশালা

sarail-pic-2-23-10-2সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : “ থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না বিয়ে বাল্যকালে। থাকলে শিশু লেখা পড়ায় সফল হবে জীবন গড়ায়।” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সরাইলে ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) সহায়তায় কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল রবিবার বিদ্যালয় চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ানম্যান এডভোকেট আবদুর রহমান, এলজিইডি’র জেলা প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, অভিভাবক প্রতিনিধি মোঃ ইমাঈল খান, অহিদুজ্জামান লস্কর অপু, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও সাংবাদিক মোঃ শফিকুর রহমান প্রমূখ। প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ ও যৌন হয়রানি বর্তমানে একটি মারাত্বক ব্যাধি। সমাজের সকল শ্রেণি পেশার মানুষ এক হয়ে এর ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে জসপ্রতিনিধি, শিক্ষক, উকিল, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় কাজী ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিদের কাজ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। উকিল নামধারী কিছু নরপশু আছে। এরা টাকা বিনিময়ে সকল কুকর্মই করে থাকে। অভিভাবকরা কন্যা শিশুদের বিয়ে দেয়ার চেষ্টা করলে প্রতিবাদ করার পরামর্শ দেন। এতে বিয়ে বন্ধ না করলে প্রশাসন সহ সকল সংশ্লিষ্ট সকলের সহায়তা নেয়ার উপদেশ দেন। পরে তিনি বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে না বলে দাঁড়িয়ে লাল কার্ড প্রদর্শন করেন। পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীও এ কাজে অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সহকারি শিক্ষক মোঃ মারুফ খান।

sarail-pic-3-23-10-16

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ