বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড বিষয়ক কর্মশালা

nasirnagar-picture-1আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা গর্ভন্যান্সপ্রজেক্ট (ইউজেডজিপি)সহযোগিতায়“থাকলে শিশু বিদ্যালয়ে,হবেনা বিয়ে বাল্যকালে,থাকলে শিশু লেখাপড়ায়,সফল হবে জীবন গড়ায়” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার “ বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে কার্ড বিষয়ক সচেতনামূলক”কর্মশালা স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিবলী চৌধুরী । বক্তব্য রাখেন শিক্ষার্থী দীপ্তি চৌধুরী,রুমা আক্তার। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিরা বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড প্রর্দশন করেন। সভায় জানানো হয় বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। কর্মশালার অংশ হিসেবে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সরকারি কর্মকর্তা,স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণকে বাল্য বিবাহ ও যৌন হয়রানি সম্পর্কে অবহিতকরণ ও এর থেকে উত্তরণের উপায় সমূহ নিয়ে আলোচনা করা হয়। বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালায় অংশগ্রহনকারী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত