মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

881825carনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মো. গোলাম সারোয়ার (৪০) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকের তিনজন সেবিকাও (নার্স) আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত গোলাম সারোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কৈয়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
মা ও শিশু কল্যাণ কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোলাম সারোয়ার অ্যাম্বুলেন্স করে শহরের হেলথ কেয়ার হাসপাতাল নামে বেসরকারি একটি ক্লিনিক থেকে রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে যান। পরে ঢাকা থেকে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক গোলাম সারোয়ার মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা হেলথ কেয়ার হাসপাতালের তিন সেবিকাও আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের