,

আখাউড়ায় বিজিবির পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ব্যক্তি মৃত্যু বরণ

1476438418419বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-নূরপুর ব্রিজের সামনে বিজিবির খাবারবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ইজিবাইক যাত্রী আলফু মিয়া (৬৫) মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আলফু মিয়ার বাড়ি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম ইদন মেম্বারের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-আগরতলা মহাড়কের আখাউড়া নূরপুর ব্রিজের সামনে বিজিবির খাবারবাহী গাড়ির ধাক্কায় চালকসহ সাত ইজিবাইক যাত্রী আহত হন। আহতদের মধ্যে আলফু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চার দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলী জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। যারা আহত আছেন তাদের ব্যাপারেও বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ