,

আশুগঞ্জ তালশহর হাইস্কুলের সভাপতি বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তদন্তে মাউশির প্রতিনিধি দল

 

বিশেষ প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু শামার বিরুদ্ধে কোটি টাকার দূর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের একটি প্রতিনিধি দল আজ শনিবার সকালে আসছে। তদন্ত কাজে সহযোগিতা করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক হারাণ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত পত্রে উভয় পক্ষকে প্রমানাদীসহ উপস্থিত থাকার জন্য জানোনো হয়েছে।

nk-699
পত্রে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ে সভাপতি মো. আবু সামা বিরুদ্ধে টাকা আত্নসাত,বাংলাদেশ রেলওয়ে সরকারী ও হিন্দু সম্পত্তি অবৈধ ভাবে দখল ও জাল দলিলে অর্জিত সম্পত্তি ক্রয় বিক্রয় করে শতকোটি টাকা আত্নসাতের অভিযোগ তদন্ত করার কথা উল্লেখ্য করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক(কলেজ) শাহ আলম ও সহকারী পরিচালক(কলেজ) মো.আবুল খায়ের মুন্সীকে এই তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত দল আজ শনিবার সকালে তালশহর এ.এ আই উচ্চ বিদ্যালয়ে আসবেন। পাশপাশি এ এ আই উচ্চ বিদ্যালয়ে সভাপতি আবুশামা ও বিদ্যালয়ে প্রধান শিক্ষককে এব্যাপারে অবগত করা হয়েছে।
তবে তদন্তের চিঠি পাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এ এ আই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
উল্লেখ্য ইতোপূর্বে জেলা শিক্ষা অফিসারে তদন্তে তালশহর এ.এ আই উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্বে কোটি টাকার দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় শিক্ষাবোর্ড থেকে এক চিঠিতে আবু শামাকে বিদ্যালয়ের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।পরবর্তিতে এব্যাপারে আবু শামা উচ্চ আদালতে রীট করলে আদালত শিক্ষা বোর্ডের আদেশটি স্থগিত করে।বর্তমানে আবু শামা বিদ্যালয়ের পরিালনা কমিটির সভাপতি হিসাবে বহাল রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে