,

মামলা খারিজ

b-baria-mapআকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা বিআরডিবি আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি লিঃ) এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আদেশ চন্দ্র দেবের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। গত ১৫ সেপ্টেম্বর চট্রগ্রামের বিভাগীয় সমবায় দপ্তর উপ-নিবন্ধক(বিচার) ও শালিশকারী শেখ কামাল হোসেন বিচারক এই আদেশ দেন। ১৮ এপ্রিল’২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত নাসিরনগর উপজেলা বিআরডিবি আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি লিঃ) এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে এনে নিবার্চনে পরাজিত প্রার্থী আদেশ চন্দ্র দেব চট্রগ্রাম উপ-নিবন্ধক(বিচার) বিভাগীয় সমবায় দপ্তরে নির্বাচন বাতিল চেয়ে আবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এ রায় দেন। উল্লেখ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ন ভাবে ১৮ এপ্রিল নাসিরনগর উপজেলা বিআরডিবি আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি লিঃ) এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নিবার্চনে ৮৯ ভোট পেয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায় ইউসিসি‘র চেয়ারম্যান(সভাপতি)নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আদেশ চন্দ্র দেব ৬৫ ভোট পেয়েছেন। এর পূর্বে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ভাইস চেয়ারম্যান(সহ-সভাপতি),আবদুর রহমান,রাজকুমার সরকার,খেলু মিয়া,সাছতু মিয়া ও মঞ্জু রানী দেব পরিচালক(সদস্য)নিবার্চিত হন। ১৮ এপ্রিল’২০১৬ রোজ সোমবার নিবার্চন শেষে ইউসিসি‘র নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন এ ফলাফল ঘোষনা করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ