,

আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদকপাচারকারী আটক

ashuganj-picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ রাকিবুল ইসলাম (২০) ও সাদ্দাম হোসেন (২১) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। আটক রাকিবুল জেলার বিজয়নগর উপজেলার শাতিলপাড়া এলাকার হাজী সুন্দর আলীর ছেলে ও সাদ্দাম হোসেন একই এলাকার মাজু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নগর থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছ- এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার থাকে প্রাইভেটকারে থাকা ওই দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে এবং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে