বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযানে হুইস্কিসহ যুবক আটক

picture-01১৩ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ৯টায় ১০ বোতল হুইস্কিসহ ০১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ শান্ত মিয়া(২২), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম- কাশিনগর, ডাকঘর-সিংগারবিল, উপজেলা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে আসামীকে ০১ (এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।

অপরদিকে বিজিবি’র কাজিয়াতলী কোম্পানী কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে দুপুর ১:৩০ ঘটিকায় কসবা উপজেলার দৌলতপুর এলাকা হতে ৯৬ বোতল হুইস্কি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১,৯৬,০০০ টাকা। এছাড়াও মাদলা ও গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর পৃথক দু’টি অভিযানে প্রায় এক লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের আঁতশবাজি উদ্ধার করে বিজিবি। তবে ঐসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ