বিজয়নগরে দুই শিশুকে ভারতে পাচারকালে শিশুসহ পাচারকারী আটক
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর পওন ইউনিয়নের সৃতি (৪) পিতা সোহান ভূইয়া ও মিম(৭) পিতা আবজল ভূইয়া নামক দুই শিশু কে অপহরণ করে ভারতে পাচারকালে জনতা শিশু সহ পাচারকারী কে আটক করে। পাচার কারী কৈশবপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী রত্না বেগম(২৪)। আজ সকাল সাড়ে দশটার দিকে পওন ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী খোলা জায়গায় খেলা করার সময় বাচ্চা দুটিকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার সময় আজ( ১৩ অক্টোবর) বৃহস্হপতিবার রাত আটটার দিকে সীমান্ত বর্তী বিষনুপুর ইউনিয়নের চক বাজার এলাকায় জনতা আটক করে। পরবর্তীতে বিজয়নগর থানায় খবর দিলে বিজয়নগর থানার( এসআই) জালাল উদ্দিন উদ্ধারকৃত দুই শিশু সহ পাচারকারিকে থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।











