,

কসবা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ বাংলাদেশী নাগরিক আটক

picture-01 ১১ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালতা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনাকালীন দুপুর ১টায় প্রায় ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রীসহ অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আসার সময় ০৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- ১। নন্দন দেবনাথ (২৯), পিতা- ননী গোপাল দেবনাথ, গ্রাম- হাটাশ, ডাকঘর ও থানা- ভাঙ্গুরা, জেলা- কুমিল্লা, ২। ফুল কুমার কর্মকার(২৮), পিতা- অরুন কর্মকার, ৩। ভবতোষ পাল(২১), পিতা- সন্তুষ পাল, ৪। রনি সাহা(২৫), পিতা- পরিমল সাহা, ৫। রাজিব দেবনাথ(২৪), পিতা- সুধন দেবনাথ, ৬। কেশব কর্মকার(২২), পিতা- মৃত অজিৎ কর্মকার, ৭। ভাপন দেবনাথ(২৩), পিতা-ভজন দেবনাথ, ৮। টিটন পাল(২৫), পিতা- গোপাল পাল, ৯। সুমিত কর্মকার(২৪), পিতা- যতিন্দ্র কর্মকার এবং সকলেই কসবা উপজেলার কুটি বাজার ইউনিয়নের গংগাসাগর গ্রামের বাসিন্দা। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ০৯ অক্টোবর ২০১৬ তারিখে দূর্গা পূজা দেখার জন্য অবৈধ পথে ভারতে গমন করেছিল। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ তাদেরকে কসবা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে