,

নাসিরনগরে বখাটের এক বছরের সাজা

download-32-280x178আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়েল মিয়া (২২) নামে এক বখাটের এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ এ রায় দেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়,নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জহিরুল ইসলামের বখাটে ছেলে জুয়েল মিয়া মাদ্রাসাই মিরানিয়া দাখিল কচুয়া দরবার শরিফের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এতে কোন সাড়া না পেয়ে গত ৩ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জুয়েল মিয়া। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই ছাত্রীর বাবা গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ গত সোমবার সন্ধ্যায় জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে তাকে এক বছরের দন্ডাদেশ দেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে