বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের চাতলপাড়ে আওয়ামীলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ

brahmanbaria-michila-samabesa-pic3-10-10-2016আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পাচঁ বারের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতির সুপারিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে চাতলপাড় ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় শত শত জনতা হাতে হাত রেখে জেলা আওয়ামীলীগ থেকে মন্ত্রীকে অব্যাহতির সুপারিশের প্রতিবাদ জানান। এতে বক্তব্য রাখেন চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসকর আলী, আওয়ামীলীগ নেতা মোঃ ইউনুস মিয়া,মিয়া হোসেন,হাজ্বী আবদুস শহীদ,ইউনুস মিয়া মেম্বার,কুতুব পাঠান, যুবলীগ সাধারণ সম্পাদক বিনয় রায়, ছাত্রলীগ নেতা খায়রুল আমীনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মন্ত্রীর অব্যাহতির সুপারিশের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মন্ত্রীর অব্যাহতির সুপারিশের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হককে অন্যায়ভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে’। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপন কামনা করেন। পরে চাতলপাড় ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ