বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ইউপি সদস্যের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

sarail-picchild-marriage-08-10-16মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে মিছির আলী নামের এক ইউপি সদস্যের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)। রক্ষা পেল পাশা মিয়া (১৭) নামের কিশোর বরও। মিছির আলী ৯নং শাহজাদাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বাল্য বিয়ে বন্ধ করতে পেরে দারুন খুশি মিছির। গত বৃহস্পতিবার রাতে দেওড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইউপি সদস্য ও স্থানীয় লোকজন জানায়, দেওড়া পাঠান বাড়ির দিঘির উত্তর পাড়ের বাসিন্ধা মালেক মিয়ার ছোট ছেলে পাশা মিয়ার সাথে ভাটপাড়া গ্রামের বাসিন্ধা সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বিয়ের ২/১ দিন আগ থেকেই উভয় পরিবারে চলতে থাকে ধূমধাম। এ বাল্য বিয়ের বিষয়টি জেনে যায় নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য মিছির আলীকে এ বিয়ে বন্ধের নির্দেশ দেন। মিছির আলী ছেলের পরিবারকে বাল্য বিয়ের কুফল ও আইনি ব্যবস্থার কথা ভালভাবে বুঝিয়ে বলেন। তারা বিয়ের থেকে সরে দাঁড়ান। পরে ছেলের পরিবার এমন একটি ভাল কাজ করায় মিছির আলীর সাথে একটি ছবি তোলার ইচ্ছা পোষন করেন। সম্মিলিত ভাবে সকলে মিলে একটি ছবিও তোলেন। মিছির আলী বলেন, আগে এত ভাল বুঝতাম না। সম্প্রতি ইউএনও স্যারে সভা করে যে ভাবে বাল্য বিয়ের খারাপ দিক গুলো বুঝিয়েছেন, আর বুঝতে বাকি নেই। এ ছাড়া সমাজ ও গ্রামকে বাল্য বিয়ে মুক্ত করতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তাও বুঝেছি। জানতে পেরেছি বাল্য বিয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাও রয়েছে। সাধারন মানুষের সহযোগীতায় আমরা সকল জনপ্রতিনিধিরা চেষ্টা করলে অবশ্যই শতভাগ বাল্য বিয়ে মুক্ত সমাজ গঠন করতে পারব।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ