বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভূমি জালিয়াতি : ৩৭ শতক সরকারি ভূমির বন্দোবস্তের পক্রিয়া চুড়ান্ত

sarail-picland-corruption-3-06-1রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কথিত সাংবাদিকদের ভুঁইফোঁড় সংগঠন স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক পরিচয়দানকারী আবেদুর রহমান শাহিন ও তার স্ত্রী শাহজাদী বেগম জালিয়াতির মাধ্যমে ১নং খাস খতিয়ানভুক্ত ৩৭ শতক নাল ভূমি বন্দোবস্ত নেয়ার পক্রিয়া চুড়ান্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বাসিন্ধা নোয়াগাঁও-এর আর জায়গা নিচ্ছেন চুন্টায়। সরাইল উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্র জানায়, আবেদুর রহমান শাহিন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আফজালুর রহমানের ছেলে। শাহিন ও বাড়িউড়া গ্রামে পিতৃ ভিটায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্ধা শাহিনের জাতীয় পরিচয় পত্রের নাম্বার হচ্ছে ১২০৭৬৪২৯৭৬৭২। আর ভোটার তালিকার নাম্বার হচ্ছে ৪১৯। অথচ তিনি ও তার স্ত্রী গত ০৩/০৭/১৫ খ্রিঃ তারিখে নির্বাহী কর্মকর্তা বরাবর চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের স্থায়ী বাসিন্ধা সেজে ওই ইউনিয়নের (১নং খাস খতিয়ানভুক্ত) ১৯৬৪ দাগের ৩৭ শতক (নাল) ভূমি পাওয়ার আবেদন করেন। তারা নিজেদেরকে ভূমিহীন ও উল্লেখ করেন। নোয়াগাঁও-এর বাসিন্ধা হয়েও তারা কৌশলে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন ও জাতীয়তার সনদ পত্র উত্তোলন করে আবেদনের সাথে সংযুক্ত করেছেন। রহস্যজনক কারনে তারা ভোটার আইডি কার্ডের (জাতীয় পরিচয়পত্রের) ফটোকপি জমা দেননি। আবেদনটি সহকারি কমিশনার (ভূমি) এর মাধ্যমে যাচাই-বাচাই করার জন্য চুন্টা ইউনিয়ন ভূমি উপ-সহকারির কার্যালয়ে প্রেরন করা হয়। সেখান থেকে যাচাই শেষ করে উপজেলা ভূমি অফিসে পাঠায়। গত ১৩/০৭/২০১৬ খ্রিঃ তারিখে উপজেলা খাস কমিটির সভায় তাদেরকে ভূমি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) ১৯/০৭/১৬ তারিখে ওই নথিপত্র জেলায় প্রেরন করেন। জেলা থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গত ০৪/১০/১৬ তারিখে সরাইল উপজেলা ভূমি অফিসে প্রেরন করেন।

sarail-picland-corruption-07-10-16 এরপরই ফাঁস হয়ে যায় তাদের পুরো অনিয়ম ও জালিয়াতির বিষয়টি। আবেদন পত্রে উল্লেখিত পরিচয়দানকারী রসুলপুর গ্রামের হোসেন আলীর কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া মাত্র হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে। কিছুক্ষণ পর বলে ভাই কি বলব? উনি এসে বললেন আমি স্বাক্ষর দিলে জায়গা পাবেন। তাই উনার বাড়ি নোয়াগাঁও জেনেও স্বাক্ষর দিয়েছি। সামছুল আরেফিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এখানে প্রতি শতক জায়গার মূল্য ১ লাখ টাকা। ৩৭ শতক জায়গার মূল্য ৩৭ লাখ টাকা। চুন্টা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান বলেন, তারা তো নোয়াগাও-এর বাসিন্ধা। অনেক সময় কাজে ব্যস্ত থাকি। কোন সময় কোন কাগজে স্বাক্ষর নিয়ে গেছে বলতে পারছি না। চুন্টা ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আবু বক্কর শিবলী নাগরিকত্ব প্রমাণে ভোটার তালিকা ও সরজমিনে আবেদনকারীর বাড়িতে খোজ খবর না নেওয়ার কথা স্বীকার করে বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের ধাক্কা থাকলে অনেক কিছু এমনেই হয়ে যায়। সরাইল উপজেলা ভূমি অফিসের কাননগো মোঃ আনোয়ার হোসেন আবেদন পত্রের সাথে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি না পাওয়ার কথা স্বীকার করে বলেন, নিয়ম অনিয়ম বুঝি না। উপরের বড় স্যাররা ঠিক থাকলে সব ঠিক। জেলা থেকে অনুমোদন দিলে আমাদের কিছু করার থাকে না। তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল আবেদীন বলেন, তারা যেখানের স্থায়ী বাসিন্ধা নয়, সেটা আমার জানা ছিল না। তবে চেয়ারম্যানের প্রত্যয়ন ও নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে কাজ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, আবেদনে অনিয়ম জালিয়াতির বিষয়টি জেনে আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত আবেদুর রহমান শাহিন নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের স্থায়ী বাসিন্ধা এ কথা স্বীকার করে বলেন, আমার জন্ম হয়েছিল চুন্টায়। তাই চুন্টা ইউনিয়নের নাগরিকত্বের সনদ দিয়ে আবেদন করেছি। আপনি পিতৃ ভূমিতে থেকেও ভূমিহীন সাজলেন কেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, এ ভূমি তো আমার নামে নয়। বাবার নামে।

sarail-picland-corruption-3-07-10

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ