বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্হলবন্দর ১০ দিন বন্ধ থাকবে

akhauraনিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ৯ ও ১০ অক্টোবর এ বন্দর দিয়ে শুধুমাত্র মাছ রফতানি করা হবে। এছাড়া ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ