বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিএইচ’র কক্ষে বসে খোশ গল্পেই শেষ তদন্ত : ভুক্তভোগীদের বক্তব্য শুনলেন না

b-baria-map-mainনিজস্ব প্রতিবেদকনাসিরনগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে বসে দীর্ঘ সময় ধরে খোশ গল্প ও চা নাস্তার মধ্যে দিয়েই শেষ হল তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তের কাজ। আর অনেকেই এটাকে তদন্তের নামে ভূরিভূজ বলে আখ্যায়িত করছেন। ওই টেবিলে অতিথি হয়ে বসাছিলেন স্থানীয় কিছু ক্লিনিক দালাল। অভিযুক্তদের বাঁচাতেই ভুক্তভোগীদের বক্তব্য না শুনে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এর আগেও এ হাসপাতালে এমন তদন্ত নাটকের অভিনয় করে গেছেন বর্তমান তদন্ত কমিটির প্রধান। রশিকতা করে অনেকেই বলছেন, দোস্তের (বন্ধুর) অভিযোগের তদন্তে পাঠিয়েছে দোস্তকে। তদন্ত তো এখানেই খতম। তদন্ত কাজে বক্তব্য দিতে আসা স্থানীয় লোকজন জানান, গত ১২ সেপ্টেম্বর নাসিরনগর ৫০ শয্যা হাসপাতালের অনিয়ম দূর্নীতি নিয়ে  “টাকা ছাড়া মিলে না সেবা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ২১ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোঃ মুসা খানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে নাসিরনগর হাসপাতালে আসে তদন্ত কমিটি। তারা টিএইচও’ অফিস কক্ষে বসেন। এর আগেই সেখানে বসাছিলেন কয়েকজন ক্লিনিক দালাল। কিছুক্ষণ পরই শুরু হয় ফল বিস্কিট ছানাচুর ও জুস দিয়ে ভূরিভূজ। এরপর শুরু হয় খোশ গল্প। ক্লিনিক দালালরা তদন্তে আসা স্যারদের খুশি করার জন্য পত্রিকায় প্রকাশিত রিপোর্ট নিয়ে মন্তব্য করতে শুরু করেন। আড়াই ঘন্টা সেখানে অবস্থানকালীন সময়ে এক জায়গাই বসেছিলনে তদন্ত কমিটি। এক সময় হাসপাতালের অনিয়মের শিকার নুরপুর সৈয়দ বাড়ির সৈয়দ সোলায়মান মিয়া সহ কিছু লোক পত্রিকায় প্রকাশিত রিপোর্টকে শতভাগ সত্য বলার সাথে সাথে তাদেরকে বের করে দেয় তদন্ত কমিটি। ফুলপুর গ্রামের সামছু মিয়া, নুরপুর গ্রামের খসরু মিয়া ও ধন মিয়া সহ ১০-১৫ জন ভুক্তভোগী জানান, পত্রিকায় প্রকাশের ঘটনা সত্য। এটি বলতে এসেছিলাম। কিন্তু তদন্তের স্যাররা খাওয়া নিয়ে ব্যস্ত। তারপরও আমাদের কথা উনারা শুনতে চাননি। একজন সত্য বলার সাথে সাথেই কক্ষ থেকে বের করে দিয়েছেন। জানতে পারলাম তদন্তে আসা মুসা স্যার এ হাসপাতালে চাকুরী করে গেছেন। আরও মজার বিষয় হাসপাতালের কিছু কর্মচারী বলাবলি করছে, আরে মুসা স্যার শুকলাল স্যার এক সাথে পড়েছে। দোস্তের অপরাধ কি দোস্ত বলব? এর আগেও একবার গোকর্ণ স্বাস্থ্য কেন্দ্রের এম এল এস এস মোঃ এমদাদ হাসপাতালের তখনকার অফিস সহকারি রফিকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের লিখিত অভিযোগ করেছিল সিভিল সার্জন বরাবর। তখনও তদন্তে এসেছিলেন মুসা স্যার। সেই যাত্রাইও তিনি তদন্তের নামে বুঝিয়ে চলচাতুরি করে সাদা কাগজে এমদাদের স্বাক্ষর নিয়ে অনেকটা সালিসের ষ্টাইলে আপোষ নিস্পত্তি করে ফেলেছিলেন। রক্ষা করেছিলেন অভিযুক্ত রফিকসহ কয়েকজন কর্মকর্তাকে। নাসিরনগরের বাসিন্ধা এস এম বদিউল আশরাফ বলেন, আমি হাসপাতাল কর্তৃপক্ষের ভূয়া বিল ভাউচারের স্বারক নং সহ প্রয়োজনীয় সকল প্রমাণ তদন্ত টীমের একজন সদস্যের কাছে দিয়ে চলে এসেছি। নেহারেন্দু চক্রবর্তী নামের এক লোক বলেন, মানবজমিনে প্রকাশিত হাসপাতালের রিপোর্টটি শতভাগ সত্য। এটা এলাকাবাসীর জন্য উপকার। যারা এর বিরোধীতা করছেন তারা এলাকার মঙ্গল চান না। নাসিরনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আসমত আলী বলেন, তদন্তের দিনও সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে একজন চিকিৎসকও আসেননি। বিষয়টি তদন্ত কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি কোন কর্ণপাতই করেননি। তদন্ত কমিটির প্রধান নাসিরনগর হাসপাতালের সাবেক টিএইচও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোঃ মুসা খান তদন্তে আনীত সকল অনিয়মের অভিযোগ প্রত্যখ্যান করে বলেন, জায়গা না থাকলে তো টিএইচও’র কক্ষেই বসতে হবে। ভুক্তভোগী কিছু লোক কথা বলতে চাইলে বের করে দিলেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু মাত্র তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যই তো শুনব। বহিরাগতদের কথা শুনব কেন? আর ক্লিনিক দালালদের তো আমি চিনি না।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ