,

নাসিরনগরে কন্যা দায়গ্রস্ত বৃদ্ধার পাশে ‘ফর-এভার’

b-baria-map-main‘বিবেকের কাছে আমরা সবাই দায়বদ্ধ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে আত্মপ্রকাশ করেছে ‘ফর-এভার’ নামক একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানবতার জন্য কাজ করা। কন্যা দায়গ্রস্ত অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে তারা। আর্থিক সহায়তা দিয়ে বিয়ের কাজটি করে ওই বৃদ্ধার মুখে ফুটিয়েছে হাসি। কন্যাটিকে দিয়েছে একটি সুন্দর সংসার। সংগঠন সূত্রে জানা যায়, নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষ পাড়ার বাসিন্দা কল্পনা রানী গোপ (৫৭)। স্বামী প্রয়াত মনিন্ড গোপ। বিধবা কল্পনা রানী ২ কন্যা ও ২ ছেলেকে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। বড় মেয়ে শঙ্করি গোপ। আরেক মেয়ে অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করছেন। ছোট ছেলে বাড়িতে বেকার। বড় ছেলে কিশোরগঞ্জে একটি দোকানে পেটে ভাতে কাজ করছে। শঙ্করির বিয়ের বয়স চলে যাচ্ছে। দিশেহারা বৃদ্ধা কল্পনা। মেয়ের বিয়ের জন্য চারিদিকে ঘুরছেন কল্পনা। সঞ্জয় গোপের মাধ্যমে খবর পেয়ে কন্যা দায়গ্রস্ত ওই পরিবারের পাশে সহায়তার হাত বাড়ান ‘ফর-এভার’ নামক ৩২ সদস্যের সংগঠনটি। তারা শনিবার সন্ধ্যায় সদর ইউপি চেয়ারম্যান মো. আবুল হাশেমের উপস্থিতিতে বৃদ্ধার হাতে সংগঠনের উপদেষ্টা মীর হেলাল, ছাদেকুর রহমান ও শেখ শাহ আলম নগদ ১০ হাজার টাকা তুলে দেন। ওই টাকায় শঙ্করি গোপের বিয়ের কাজ সম্পন্ন করেছেন কল্পনা রানী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে