বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রাম বিভাগে সেরা হলেন সরাইলের ইউএনও

sarail-picu-n-o-nahida-habiba-30-09-16মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে চট্রগ্রাম বিভাগে সেরা হলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। ১১ জন ইউএনও’র সাথে প্রতিদ্বন্ধিতা করে তিনি হয়েছেন সবার সেরা। সেই সাথে সেরা হয়েছে সরাইলের ৬ লক্ষাধিক লোক। পুরো বিভাগে উজ্জ্বল করেছেন সরাইলের মুখ। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ নভেম্বর সরাইলে যোগদান করেন নাহিদা হাবিবা। যোগদানের পরই তিনি প্রাথমিক শিক্ষার উপর কাজ শুরু করেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি ছুটে চলতে থাকেন ভৌগলিক ভাবে বিচ্ছিন্ন জনপদ গুলোতে। অরুয়াইলের রাজাপুর, কাকুরিয়া, রানিদিয়া ও ধামাউড়া। পানিশ্বরের শাখাইতি বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শুরু হয় তার পদচারনা। এ ছাড়া অন্যান্য ইউনিয়নের স্কুল গুলোতে নিয়মিত তদারকি ও কাজ জোরদার করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজ গুলো হচ্ছে- বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ কল্পে পরিদর্শন, শিক্ষক শিক্ষিকার সাথে পরামর্শ, স্থানীয় সাধারন লোকজনের সাথে যোগাযোগ স্থাপন, এসএমসি’র সাথে মতবিনিময়, মিড ডে মিল ও উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোষাক বিতরণ, জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ, পরিস্কার ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, শ্রেণি কক্ষ ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, প্রতিষ্ঠানকে আকর্ষণীয় করার লক্ষ্যে ফুলের বাগান করা, শ্রেণি কক্ষে ঝুড়ি স্থাপন ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্ন দল গঠন, বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ ও সীমানা প্রাচীর নির্মাণ ও বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তিকরণ। এসব কাজের ফলে প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। রোধ হয়েছে ঝরে পড়া। এমন তথ্য জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। ইতিমধ্যে তিনি উপজেলার ২০টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনার উদ্যোগ নিয়েছেন। শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণে “ই-মনিটরিং পাইলট” প্রকল্প সফল ভাবে সম্পন্ন করেছেন। এ জন্য গত ২৯ জুলাই তিনি প্রধান মন্ত্রীর কার্যালয়ের “এক্সেস টু ইনফরমেশন” হতে সম্মাননা সনদ পেয়েছেন। প্রাথমিক শিক্ষায় গুরুত্ব সহকারে কাজ করে গুনগত মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাকে সেরা ইউএনও মনোনিত করে পুরস্কৃত করা হয়। এরপরই একই বিষয়ে প্রতিদ্বন্ধীতা করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় বিভাগীয় পর্যায়ে। চট্রগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে ১১জন শ্রেষ্ঠ ইউএনও এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন গত ১৯ সেপ্টেস্বর। সেই প্রতিযোগীতায়ও ১০ জেলার ১০ ইউএনও’কে পেছনে ফেলে সরাইলের ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর বিভাগীয় পর্যায়ে চট্রগ্রাম বিভাগে তিনি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ