,

বাঞ্ছারামপুর -হোসেনপুর প্রাইমারী স্কুলে বৃষ্টি হলে হাটু পানি

clip_image002এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রাইমারী স্কুলের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারনে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটু পানি। স্কুলর দক্ষিনে সরকারী রাস্তা,পশ্চিম ও উত্তর পার্শ্বে পুকুর পাড়,পূর্ব পার্শ্বে বাড়ি থাকার কারনে বৃষ্টির পানি সরতে না পারায় মাঠে পানি জমে থাকে মাসের পর মাস। স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করা সম্ভব হচ্ছেনা, তাছাড়া মাঠে পানি থাকার কারনে ছাত্রছাত্রীরা খেলাধূলা করতে পারছেনা। পানি জমে থাকার কারনে শিক্ষক শিক্ষিকারা টয়লেট ব্যবহার করতে পারছেনা। ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানান মাঠে পানি থাকার কারনে ছোট ছোট বাচ্চারা অনেক সময় পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে খাতাপত্র পানিতে ভিজিয়ে ফেলে । দীর্ঘ দিনের জমে থাকা পানি দিয়ে আসা যাওয়ার কারনে অনেকের পা চুলকানী এবং সর্দি কাশি হয়েছে । পানি পচেঁ দুগর্ন্ধে পরিবেশ নষ্ট হওয়ার আশংখা দেখা দিয়েছে । ১৯৯৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরও এখন পর্যন্ত রয়েছে বিভিন্ন সমাস্যা। স্কুলের শ্রেনী কক্ষের অভাব, একটি মাত্র নলক’প তাও আর্সেনিক যুক্ত।বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৩শ জন। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান জুয়েল জানান, এসমাস্যা দীর্ঘদিনের। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে । উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জরুরী ভিত্তিতে মাটি ভরাটসহ স্কুলের বিভিন্ন সমাস্যা সমান করা হবে ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে