,

নাসিরনগরে গৃহবধূকে হত্যার অভিযোগ

images-2আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে যৌতুকের দাবিতে মাহমুদা আক্তার (২২)নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাহমুদা আক্তার কাহেতুরা গ্রামের নাসির মিয়ার স্ত্রী ও একই এলাকার আক্তার মোল্লার মেয়ে।
নিহত মাহমুদার পিতা আক্তার মোল্লার অভিযোগ,প্রায় পাচঁ বছর আগে বাবর আলীর ছেলে নাছির মিয়ার সাথে বিয়ে হয় মাহমুদার। বৃহম্পতিবার দুপুরে মাহমুদার উপর নির্যাতন চালায় স্বামী নাসির মিয়াসহ পরিবারের লোকজন। এরই মধ্যে নির্যাতনের যন্ত্রনা সহ্য না করতে পেরে মাহমুদা সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে মুখে বিষ ঢেলে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়। চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। নাসিরনগর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন সুমন জানান,প্রাথমিক ধারনা পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে