বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার হুমকি : ব্রাহ্মণবাড়িয়ায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের

b-baria-mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামের বাসিন্দা, বিএনপির (স্থায়ী কমিটির সাবেক সদস্য) বহিস্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার বিকেলে এই মামলা দায়ের করেন (মামলা নং-৭৮, তারিখঃ-২৯-০৯-২০১৬ইং)। মামলায় বলা হয় গত ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার সময় ইরাদ আহমেদ সিদ্দিকী তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেন “শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়”। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র বানিয়েও ফেসুবুকে পোষ্ট করেন। এছাড়াও ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুক ষ্ট্যাটাসে লিখেন “ শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে। ভারতীয়রা শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছেন।
এ ঘটনায় ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইন ২০১৩ এর ৫৭ ধারা মোতাবেক মামলা করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত