ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং অনুষ্ঠানে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং সাংস্কৃতিক সন্ধ্যায় চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত আছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক (পিপিএম,বিপিএম, আইজিপি),বিশেষ অতিথি মোহা: শকিকুল ইসলাম (ডিআইজি চট্রগ্রাম রেঞ্জ),এছাড়া আরো উপস্হিত আছেন মো:মিজানুর রহমান (পিপিএম) পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাড়ে আটটায়। এতে সংগীত পরিবেশন করেছেন ব্রাহ্মণবাড়িয়া স্হানীয় শিল্পীবৃন্দ, এছাড়া বাংলাদেশ ক্লোজআপের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা। কন্ঠশিল্পী রিংকুর গান শ্রোতাদের বেশ মুগ্ধ করছে। কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে অনুষ্ঠানে ।











