ব্রাহ্মণবাড়িয়া জামায়ত নেতা আটক
আমিরজাদা চৌধুরী : গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের অভিযানে জামায়ত ইসলামীর শহর সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী কে সদর থানার এস,আই আশরাফ মেড্ডা নিজ বাসা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান আমাদের জানান, জামায়ত নেতা ইয়াকুবের বিরুদ্ধে বিগত দিনে হরতাল ও বিভিন্ন নাশকতায় জরিত থাকায় দায়ে আটটি মামলা রয়েছে।











