,

পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন ভ’মিকা রাখার আহবান- জেলা প্রশাসন

aaaaaনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বর্তমান ও ভবিষৎ প্রজন্মেও জন্য পরিবেশ সংরক্ষণের জন্য সকলকে সচেতন ভ’মিকা রাখার জন্য আহবান জানান হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ রইছউল আলম মন্ডল,বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ জাফর সিদ্দিকী, চট্রগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মাসুদ করিম।
নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা , বিভিন্ন বিভাগের প্রধান , বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক,ইটভাটা মালিক, সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সভায় স্বাগত জানান পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোঃ রাজিব।
সভায় পরিবেশ সংক্রান্ত নানাবিদ সমস্যা, এর সমাধান কল্পে পরিকল্পনা উদ্যোগ, পরিবেশ রক্ষায় করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে ব্যর্থ হলে কোন উন্নয়নেরই সুফল পাওয়া যাবে না, বর্তমান সহ ভবিষৎ প্রজন্মের জীবনাচার ব্যাহত হবে। তাই সম্মিলিতভাবে সামজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে