বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

download-78আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। বুধবার দুপুরে নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর ও আমতলী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশুকাতে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশুকাতে রাব্বী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজঘর ও আমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ গ্যাস ব্যবহার করা দেশ ও জাতির জন্য বিপজ্জনক। তাই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবু জাফর, সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত