বাঞ্ছারামপুরে ক্রিকেটার আশরাফুলের বাবার দাফন সম্পন্ন

ashraful-md20160920033722নিজস্ব প্রতিবেদক : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুলের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আশরাফুলের নিজ গ্রাম মানিকপুর হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আশরাফুলের বাবা আব্দুল মতিন সোমবার রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।
প্রয়াতের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, হোমনা উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ সুবীর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল প্রমুখ।
মৃতুকালে আব্দুল মতিন স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সকাল নয়টায় ঢাকার রামপুরার বনশ্রীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসকষ্টে রোগীরা

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শহীদ নূর হোসেন দিবস

প্রকৃতির মাঝে হারালেন প্রভা

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী