,

আশুগঞ্জ নৌবন্দর থেকে ত্রিপুরায় গেল ১২১ টন ভারতীয় রড

%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-6নিজস্ব প্রতিবেদকশুল্ক দিয়ে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় শুরু হয়েছে ভারতীয় পণ্য পরিবহন। সোমবার দুপুরে ভারতীয় রড বোঝাই একটি ট্রেইলর ও ৩টি ট্রাকে করে ১২১টন রড ত্রিপুরায় পৌঁছে। ত্রিপুরা থেকে এসব রড দেশটির সেভেন সিষ্টারখ্যাত সাতটি অঙ্গরাজ্যে পৌঁছানো হবে।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সকাল ৯টার দিকে ১২১টন রড নিয়ে একটি ট্রেইলর ও তিনটি ট্রাক আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যায়। পরে দুপুরে আখাউড়া স্থলবন্দরে কাস্টস্’র আনুষাঙ্গিক কাজ শেষে ত্রিপুরা রাজ্যের রাজধানীয় আগরতলায় প্রবেশ করে। বাকি পণ্যগুলো (রড ও চাল) পর্যায়ক্রমে ত্রিপুরায় পৌঁছে দেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার কামরু ইসলাম (ভ্যাট ও কাস্টমস্) জানান, ভারত-বাংলাদেশের মধ্যকার নৌ-প্রটোকল চুক্তির চুক্তির আওতায় ভারতীয় এসব পণ্য পরিবহনে ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, বার্দিং (অবস্থান) ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে শুল্ক আদায় করা হবে।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা যায়, ১৯৭২ সালের বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল (পিআইডব্লিউটিটি) সংশোধিত চুক্তির আওতায় চলতি বছরের ১৬ জুন থেকে নিয়মিত ট্রান্সশিপমেন্ট কার্যক্রম শুরু হয়। চুক্তির আওতায় গত ৪ সেপ্টম্বর ভারতের কলকাতার ক্ষিদিরপুর বন্দর থেকে ‘এমভি মাস্টার সুমন-১’ একটি নামে জাহাজটি ৬৪৮ টন রড ও ৩৩৮ টন ভারতীয় চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে জাহাজটি ১৬ সেপ্টম্বর জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। ভারতীয় এসব পণ্য পরিবহনে কাজ করছে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। আনবিস ডেভেলপমেন্ট কোম্পিানি লিমিটেড আশুগঞ্জের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বি.সি.সি’র মাধ্যমে ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু করছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ