বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

images-19

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অাসাদুজ্জামান চৌধুরীকে (৪২) কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাসিরনগর থানার কাছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অাসাদুজ্জামানের পক্ষের কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ করেছে। অাহত অাসাদুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের অামশু চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় নাসিরনগর সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে পার্ক করা মোটরসাইকেল মাটিতে পড়ে ভেঙে যায়। এসময় ইজিবাইক চালকের সঙ্গে মার্কেটের একটি দোকানের মালিক অাব্দুল্লাহ’র ঝগড়া হয়। খবর পেয়ে উপজেলা সদরের পশ্চিমপাড়ার বিধান, নুরুল ইসলাম ও জহিরের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক ইজিবাইক চালকের পক্ষ নিয়ে অাব্দুল্লাহ’র দোকান ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনার পর অাসাদুজ্জামান উভয়পক্ষের বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে বিধান, নুরুল ইসলাম ও জহির দলবল নিয়ে অাসাদুজ্জামানকে রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় অাসাদুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অাব্দুল কাদের বলেন, সকালে বৃষ্টির মধ্যে একা পেয়ে অাসাদুজ্জামানকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত