,

সরাইলে অস্ত্র সহ তিন পরিবহন ডাকাত আটক

sorail2নিজস্ব প্রতিবেদক: সরাইলে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ দূর্ধূর্ষ তিন পরিবহন ডাকাতকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে কুট্রাপাড়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিদ্দিক ও আব্দুল আলীমের নেতেৃত্বে একদল পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিল। কুট্রাপাড়া মোড়ের নিকট সড়কের পাশে ছয় সদস্যের সংবদ্ধ একদল ডাকাত পরিবহনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জেনে যায় পুলিশ। পরে পুলিশ ডাকাতদেরকে দুই দিক দিয়ে গিরে ফেলে। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে চলে দস্তাদস্তি। তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর ডাকাতদের কাছ থেকে খেলনার পিস্তল, মুখোশ, ছোড়া ও চাপাতি সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত হলো- নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়নের আলফাজ মিয়ার ছেলে পায়েল (২০), সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিয়াতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল (২২) ও মৈন্দ গ্রামের আবু তাহারের ছেলে মোবারক (২৮)। এদের প্রত্যেকের বিরুদ্ধে সরাইল থানা সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গত ২৪ এপ্রিল মহাসড়কে যাত্রীবাহী একাধিক পরিবহনে ডাকাতির কথা স্বীকার করেছে মোবারক ও পায়েল। ওই ডাকাতির পর মোবারক ও পায়েল ভাগে পেয়েছে আট হাজার টাকা। তা ও তারা স্বীকার করেছে। তিন ডাকাত থেকে লুন্ঠিত টাকার চার হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর