,

সরাইলে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

B Baria Mapডেস্ক রির্পোট :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আশিকুর রহমান সাগর (১৮) নামে এক বখাটে যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমরান হোসেন এ আদেশ দেন।

সাগর উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের আবু সুলতান মিয়ার ছেলে। 

ইউএনও ও ছাত্রীর পরিবার জানায়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে নিয়মিত উত্যক্ত করতেন বখাটে সাগর। 

রোববার দুপুরে স্বল্প নোয়াগাঁও এলাকায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন সাগরকে ধরে পুলিশে সোপর্দ করে। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। 


সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন জানান, আটক সাগরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর