শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

রিয়াসাদ আজিম ॥ চলতি মওসুমে সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছেন ব্রাহ্মণবাড়িয়ার পাটচাষিরা। ইতোমধ্যে জেলার পাটচাষিদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত জেলায় প্রায় তিন হাজার ৮৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এ বছর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৪১৫ হেক্টর জমি। এ দিকে পাট চাষ করার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাট ভালো হয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। এ ছাড়া কৃষকদের আধুনিক চাষপদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। সরেজমিন জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে শোভা পাচ্ছে সবুজ পাটগাছ। কৃষি সম্প্রসারণ অধিদফতর পাটচাষি ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এ বছর জেলায় পাটের বাম্পার ফলন হবে বলে মনে করছেন তারা। সরাইল উপজেলার দেওড়া গ্রামের কৃষক জাফর আলী ভূঁইয়া জানান, এ বছর তিনি প্রায় পাঁচ একর জমিতে পাট চাষ করেছেন। পাট বোনার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারছে। পাট চাষে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এ বছর পাটের ভালো ফলন পাবে বলে আশা করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো: বছির উদ্দিন জানান, এ বছর পাট চাষের জন্য প্রয়োজনীয় সার, ভালো জাতের বীজ ও কীটনাশক ন্যায্যমূল্যে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদফতর নিয়মিত তদারকি করছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় পাটের অবস্থা খুব ভালো। আবহাওয়া অনুকূল থাকলে জেলায় চলতি মওসুমে পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ