সরাইলে অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত-৩

Fireব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিদগ্ধ হয়ে তাহমিনা বেগম (৩৩) নামের এক স্কুল শিক্ষিকা মৃত্যু বরন করেছেন। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তিনি মারা গেছেন। তাঁর একমাত্র ছেলে মিলন (০৪) ও বার্ণ ইউনিটে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল হাকিমের স্ত্রী তাহমিনা বেগম চাকুরীর সুবাদে পিতার বাড়ি দক্ষিণ কুট্রাপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। গত রোববার রাতে হারিকেনে আগুন জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে হারিকেনটির বিস্ফোরন ঘটে। এতে তাহমিনা বেগম অগ্নিদগ্ধ হন। 

গতকাল সকালে স্থানীয় হেলালীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে পারিপারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 
মিলন ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাহমিনার বড় ভাইয়ের স্ত্রী রিপা আক্তার (৩০) ও প্রতিবেশী নাদিয়া বেগম (০৮) বেগম সামান্য অগ্নিদগ্ধ হয়েছে। 
তাকে বাঁচানোর জন্য তার অবুঝ শিশু সন্তান মিলন মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি রফিক উদ্দিন ঠাকুর, সরাইল প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির