,

সরাইলে পুলিশ তদন্তে যাওয়ায় বাদীনিকে পিটিয়েছে আসামীরা

সরাইলে একটি চুরির মামলার তদন্তে পুলিশ যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদীনি ও তার স্বজনদের পিটিয়ে গুরুতর আহত করেছে আসামীরা। উপজেলার পাকশিমুল গ্রামে গত সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিজেদের জমির ধান চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে শিরিন সূলতানা (২২) বাদী হয়ে আজিজ (৩৫) ও আকবর (৩৭)সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । গত মঙ্গলবার রাতে এস আই আবু বকর সিদ্দিক মামলা তদন্ত করতে ওই গ্রামে যান।

রাত সাড়ে এগারটায় তদন্ত কাজ শেষ করে তিনি চলে আসেন। পুলিশ গ্রামে যাওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয় । ওইদিন ভোর রাতে আকবর ও আজিজের নেতৃত্বে ১০/১২ জন যুবক শিরিনদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্র ব্যবহার করে বাদীনি শিরিন, তার স্বামী লিটন (৩০) ও বৃদ্ধা মাতা মুল্লুকজান (৬৫) পিটিয়ে গুরুতর আহত করে । যাওয়ার দ্রুত মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে চলে যায় । আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর