,

তবুও রোদে পুড়লো শিক্ষার্থীরা

Studentজনপ্রতিনিধিদের সংবর্ধনার নামে রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সত্বেও সরাইলে রোদে পুড়লো শিক্ষার্থীরা। মঙ্গলবার সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অপেক্ষায় থেকে রোদে পুড়লো তারা। কাঠ ফাটা রোদে দাড়িয়ে হাঁপিয়ে ওঠে শিক্ষার্থীরা। তবে সাংবাদিকদের আনাগোনা দেখে শিক্ষাথীদের সরিয়ে দেয় পুলিশ।

আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে বিদ্যলয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান গেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা। লাইনে কেন দাড়িয়ে আছে জানতে চাইলে সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়া বলে, ‘মন্ত্রী আসবেন তাই আমরা অপেক্ষা করছি।’

স্কুলের নবম শ্রেনীর ছাত্রী নবীয়া বেগম জানায়, তারা দশটা থেকে দাড়িয়ে আছে।  এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব খানের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, স্কুলের কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে দেখে তিনি সরিয়ে দেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি জনপ্রতিনিধিদের সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ‘এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে মঙ্গলবারের এ ঘটনায় কী ব্যবস্থা নেয়া হবে তা এখন দেখার বিষয়।

 

বাংলামেইল২৪ডটকম/

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর